চাকরির খবর
বিকাশের ‘পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ডে’ টেকনোলজি ক্যাটাগরিতে সম্মাননা পেল হুয়াওয়ে

দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের আয়োজিত ৬ষ্ঠ ‘পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ ‘টেকনোলজি অ্যাওয়ার্ড’ অর্জন করেছে হুয়াওয়ে। বাংলাদেশজুড়ে বিকাশের ডিজিটাল আর্থিক সেবার প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন ও পরিচালনায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা দেওয়া হয়।
বিকাশের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত বার্ষিক এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আটটি বিভাগে মোট ১৭টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আরও সহজলভ্য, নিরাপদ ও নিরবচ্ছিন্ন করতে অবদান রাখা অংশীদার প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা দেওয়া হয়। প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নে অবদানের জন্য হুয়াওয়ে ‘টেকনোলজি অ্যাওয়ার্ড’ অর্জন করে।
অনুষ্ঠানে বিকাশের উচ্চপদস্থ কর্মকর্তারা সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানান। এ সময় বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদুল আলম হুয়াওয়ের সততা, নিষ্ঠা, নিয়মানুবর্তিতা ও সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করেন।
বিকাশের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদুল আলম বলেন, “হুয়াওয়ের মতো সহযোগীরা সুনিয়ন্ত্রিত কমপ্লায়েন্স, সর্বোচ্চ নিষ্ঠা এবং সহযোগিতামূলক অংশীদারিত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বিষয়গুলো আমাদের কোটি কোটি ব্যবহারকারীর জন্য আরও উন্নত সেবার অভিজ্ঞতা নিশ্চিত করতে সহায়তা করছে।”
হুয়াওয়ে বাংলাদেশের অ্যাকাউন্ট ডিরেক্টর ডু কংকং বলেন, “এই স্বীকৃতি বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠনে আমাদের দীর্ঘদিনের অঙ্গীকারকে তুলে ধরেছে। বিকাশের সঙ্গে আমরা এমন একটি প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণে কাজ করে যাব, যা আধুনিক আর্থিক সেবার মাধ্যমে দেশের কোটি কোটি মানুষের ক্ষমতায়নে ভূমিকা রাখবে।”
প্রায় এক দশক ধরে হুয়াওয়ে ও বিকাশ বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবার অবকাঠামো গঠন, সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উপযোগী প্রযুক্তি উন্নয়নে একসঙ্গে কাজ করে আসছে। বিকাশের অন্যতম প্রধান প্রযুক্তি অংশীদার হিসেবে হুয়াওয়ে ধারাবাহিকভাবে আধুনিক, নিরাপদ ও নির্ভরযোগ্য প্রযুক্তিগত অবকাঠামো নিশ্চিত করেছে, যা সারা দেশে বিকাশের দ্রুত সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
হুয়াওয়ের সমন্বিত হার্ডওয়্যার ও সফটওয়্যার সমাধান বিকাশের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। বিকাশের মূল ফিনটেক ই-ওয়ালেট প্ল্যাটফর্ম হুয়াওয়ের প্রযুক্তিগত অবকাঠামোর ওপর ভিত্তি করে পরিচালিত হয়। এর মাধ্যমে প্রতিদিন ক্যাশ-ইন, ক্যাশ-আউট, পিয়ার-টু-পিয়ার অর্থ স্থানান্তর এবং ইউটিলিটি বিল পরিশোধসহ বিভিন্ন ধরনের লেনদেন সম্পন্ন হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিকাশের ৮ কোটি ২০ লাখেরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল আর্থিক সেবা গ্রহণ করছেন।
হুয়াওয়ে জানায়, বিকাশের এই স্বীকৃতি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতির উন্নয়নে প্রতিষ্ঠানটির অঙ্গীকারের প্রতিফলন। পাশাপাশি বিশ্বের অন্যতম বিকাশমান মোবাইল আর্থিক সেবার বাজারে বিশ্বস্ত প্রযুক্তি অংশীদার হিসেবে হুয়াওয়ের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। বর্তমানে হুয়াওয়ের ডিজিটাল ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম বিশ্বব্যাপী প্রায় ৪১ কোটি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে। এশিয়া ও আফ্রিকার ৬০টিরও বেশি বাজারে এই প্ল্যাটফর্ম ব্যবহৃত হচ্ছে।
জনপ্রিয়
চাকরির খবর থেকে আরও পড়ুন
ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে মেরী স্টোপস বাংলাদেশ
বেসরকারি উন্নয়ন সংস্থা মেরী স্টোপস বাংলাদেশ ‘ম্যানেজার, ফাইন্যান্স’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অ্যাপেক্সে চাকরির বিজ্ঞপ্তি, বয়স ২৬-৩২ হলেই আবেদন
অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) বিভাগে অফিসার/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গতকাল ২৯ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।

৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু
সমন্বিতভাবে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বিজিবিতে সিপাহী নিয়োগ ২০২৬: নারী-পুরুষ উভয়ের জন্য আবেদন শুরু
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০৫তম ব্যাচে সিপাহী (জিডি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।








